ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ২০৩ বার পঠিত

“খুলনার পাইকগাছায় জলাবদ্ধতা নিরসন,শিবসা নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে উপজেলা পানি কমিটির আয়োজনে ও এনজিও সংস্থা উত্তরনের বাস্তবায়নে এ কর্মসূচি পালিত হয়।পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পানি কমিটির সভাপতি শেখ রুহুল কুদ্দুস,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান,উত্তরণের এ্যাভোকেসি কর্মকর্তা ফয়সাল মন্ডল,ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী,সিডিও কর্মকর্তা কামরান খান,সুকৃতি মোহন সরকার,জামশেদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,পানি কমিটির সদস্য সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,ফসিয়ার রহমান,ফজলুর রহমান,সুকামার মন্ডল, শেখ মনিরুজ্জামান মনি স্বেচ্ছাসেবক দলের নেতা শেখ লিটন ও যুব নেতা কাজী সিফাত উল্লাহসহ অনেকে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা পাইকগাছার প্রাণ ভরাট হওয়া শিবসা নদী খনন ও সরকারি খাস খাল ইজারা বাতিল করে খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেন। 

পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে নদী ও খাল খননের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫