ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লুু আটা দিয়ে পাশবিক নির্যাতনের পর ডাকাতি

ফসিয়ার রহমান - পাইকগাছা (খুলনা) :
  • আপডেট সময় : ০৩:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭২ বার পঠিত

খুলনার পাইকগাছায় সুপার গ্লু আটা ও মুখ বেঁধে ডাকাতিকালে গৃহিনী পাশবিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার গভীর রাতে ৪/৫ জনের ডাকাত দল এ ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবেশীরা ধারণা করছে। তারা ধারণা করছে ঘটনার সময় ডাকাতেরা সিড়ি ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘটনাটি উপজেলার রাড়ুলী গ্রামে ঘটেছে।

স্বামী ব্যবসায়ী কাজে গড়ইখালীতে ছিলেন বলে প্রতিবেশি নাজির সরদার জানান, এ সুযোগে ডাকাতরা তার বাড়ীতে যেয়ে ঘরে ঢুকে গৃহীনিকে চোখে মুখে সুপার গ্লু আটা দিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়।

পরে ওড়না দিয়ে চোখমুখ বেঁধে ফেলে কানের দুল ও নাকফুল ছিড়ে নেয়। বাড়ীর আসবাবপত্র তচনছ করে আলমারী ও বাক্সে থাকা টাকা স্বর্ণালংকার লুটপাট করে। যাতে ধারণা করা হচ্ছে ডাকাতরা ২ লক্ষাধিক টাকার সম্পদ নিয়ে গেছে। এসময় তারা গৃহীনিকে পাশবিক নির্যাতন করে বলে পরিবারের লোকেরা ধারণা করছেন।

গৃহিণীকে পরিবারের লোকেরা ভোর রাতেই আশংকা জনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সে অজ্ঞান ছিলো। বিস্তারিত কিছু কেউ জানাতে পারেনি। তবে তার স্বামী জানান তার স্ত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ সময় ওসি বলেন, ভিক্টিম অসুস্থ। তার কাছ থেকে না জানা পর্যন্ত সঠিকভাবে কোন কিছু বলা যাচ্ছেনা।

পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লুু আটা দিয়ে পাশবিক নির্যাতনের পর ডাকাতি

আপডেট সময় : ০৩:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪