ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাইকগাছায় গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনা দিলেন এমপি রশীদুজ্জামান

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা(খুলনা):
  • আপডেট সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২১১ বার পঠিত

“খুলনার পাইকগাছার গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন খুলনা—৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। তিনি বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশদের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, এলাকায় কিছু মানুষ আছে যাদের কাজ সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা। সমসাময়িক বিষয় নিয়ে গুজব ছড়ানো। এদেরকে চিহ্নিত করে সামাজিকভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এছাড়া এলাকায় কিছু অসৎ ব্যক্তি থাকেন যাদের কাজ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে। সর্বপরি মাদক মুক্ত সমাজ গঠন সহ এলাকার অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এ সময় গ্রাম পুলিশদের সভাপতি আফসার উদ্দীন ও সাধারণ সম্পাদক কালীপদ মন্ডল সহ সকল গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় গ্রাম পুলিশদের আইনশৃঙ্খলা সংক্রান্ত দিক নির্দেশনা দিলেন এমপি রশীদুজ্জামান

আপডেট সময় : ০৯:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪