পাইকগাছায় ক্যান্সার আক্রান্ত দুই রোগীর পাশে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন
- আপডেট সময় : ০৮:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৫৪ বার পঠিত

” খুলনার পাইকগাছায় হতদরিদ্র অসহায় ক্যান্সার আক্রান্ত মহিফুল বেগম ও আসাদুল গাজীর পাশে দাঁড়িয়েছে ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন।
বুধবার (৮ অক্টোবর) ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো.শরিফুল ইসলাম খোকন সানা, মাসুদ সানার তত্ত্বাবধানে মহিফুল বেগমের বাড়ীতে যেয়ে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন।
একই ভাবে বৃহস্পতিবার সকালে উপজেলার কপিলমুনি ইউপির আসাদুল গাজীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।
জানা যায়,উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকণ্ঠপুর গ্রামের বাসিন্দা মরহুম আহম্মদ ঢালীর স্ত্রী মহিফুল বেগম দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ ও পড়িত অবস্থায় জীবনযাপন করছেন।একমাত্র ছেলে ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালাচ্ছে,আর এক কন্যার বিয়ে হয়ে গেছে। নিজেদের কোনো জমি-জমা না থাকায় চিকিৎসার ব্যয়ভার বহন করা তাদের জন্য সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তারা খাবার ও চিকিৎসার খরচ জোগাতেও হিমশিম খাচ্ছেন। অপরদিকে কপিলমুনি ইউপির হাউলী গ্রামের আসাদুল গাজী দীর্ঘদিন যাবৎ ক্যান্সার ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে তার দুটি কন্যা সন্তান রয়েছে সে ছাড়া সংসার চালানোর মতো পরিবারে আর কেউ নেই।
ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই,আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




















