সংবাদ শিরোনাম ::
পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মো: ফসিয়ার রহমান -পাইকগাছা (খুলনা):
- আপডেট সময় : ০৭:৪৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৮৩ বার পঠিত

খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায বিশেষ চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর জোনের আঞ্চলিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান।
খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হাসপাতালের দুজন বিশেষজ্ঞ ডাক্তার ৪৫০ জনকে চিকিৎসা সেবা দেন। এর মধ্যে ৭০ জনকে রোগীকে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, প্রিতম সাহা ও তারক মজুমদারসহ অনেকে।




















