পাইকগাছায় আবাসনের ১০টি ঘর পুড়ে ভস্মীভূত
- আপডেট সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ১১৮ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউপির পুটিমারী আবাসনের ১০টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
বুধবার রাত পৌনে ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয়রা জানায়।
ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান লতা ইউনিয়নের শামুকপোতা বাজারের পাশে পুটিমারী আবাসন অবস্থিত।সেখানে সন্ধ্যা রানী মন্ডল,রনজিত মন্ডল, ভবতোষ মন্ডল, সোমারেশ মন্ডল, মৃত্যু কওছারর শেখ, নরেশ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল,পরিমল মন্ডল,অমল মন্ডল, প্রহল্লাদ মন্ডলরা বসবাস করে। আগুনে দাউদাউ করে ঘরগুলো পুড়তে থাকলে স্থানীয়ভাবে ও পার্শ্ববর্তী ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিস টিম এনে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
তার মধ্যে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।খুলনা-৬ কয়রা পাইকগাছা সংসদ সদস্য রশীদুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েসসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।


















