ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় আদালতের রায়েও রক্ষা হয়নি জমি: দেড় বছর পর ফের জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৪৫ বার পঠিত

খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে ঢোল-সহরত বাজিয়ে দখল বুঝিয়ে দেওয়া জমি দেড় বছর পর আবারও জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেনাক্যাম্প ও থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
অভিযোগসূত্রে জানা গেছে, পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী জারি মামলা নং ২৮/২০২৩-এর রায়ে ২০২৩ সালের ২৯ নভেম্বর ঢোল-সহরতে লাল পতাকা পুঁতে উত্তম ঢালীর নামে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
তবে আদালতের নির্দেশ অমান্য করে চলতি বছরের ২০ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার ভিলেজ পাইকগাছার খড়িয়া এলাকার হাসেম ঢালী ও প্রহল্লাদ মণ্ডল বহিরাগতদের নিয়ে পেশি শক্তির মাধ্যমে ওই জমি জবরদখলের চেষ্টা চালায়। স্থানীয়রা প্রতিরোধ করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উত্তম ঢালী বাদী হয়ে আইছানসহ ১৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে সেনাক্যাম্প ও পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পরদিন শুক্রবার (২১ জুন) বিকেলে পুলিশ দুই পক্ষকে থানায় ডেকে বসিয়ে “যার যেখানে অবস্থান, সেখানেই থাকবে”—এ নির্দেশ দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আয়ুব আলী।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, “আমি থানায় নতুন যোগদান করেছি। যদি অভিযোগ দেওয়া হয়ে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

পাইকগাছায় আদালতের রায়েও রক্ষা হয়নি জমি: দেড় বছর পর ফের জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫