ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেয়ার অভিযোগ

মো: ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ১২১ বার পঠিত

-খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ও মারপিট করে ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে লিখিত বক্তব্য উপজেলা কমলাপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার সানার ছেলে আব্দুল হক বলেন, কমলাপুর মৌজায় বিভিন্ন দাগে ১.৩২ একর জমির মালিক আমরা। যা চুড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছে। প্রতিপক্ষ গড়েরাবাদ গ্রামের কুদ্দুস সানা, ভিলেজ পাইকগাছা গ্রামের সবুর সানা, ডাবলু সানা, আল-আমিন সানা, মমিন সানা গং আমাদের রেকর্ডীয় জমি দীর্ঘদিন জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে। আমরা নালিশী জমির উপর নির্বাহী আদালতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞার মামলা করি আদালত তদন্ত করে দখল ভিত্তিক স্থিতিয়াবস্থা বজায় রাখতে নোটিশ প্রদান করেন। আমরা জমিতে ধান রোপন করি। ধান পাকার আগেই কুদ্দুস সানা গং ধান কেটে নেয়ার হুমকি দিলে আবারো ১৮৮ ধারায় আদালতে আবেদন করলে গত ২০ অক্টোবর ২৫ ইং ১৮৮ ধারার নোটিশ প্রদান করেন। প্রতিপক্ষরা আদালতের দেয়া ১৮৮ ধারা বলবত থাকা জমি থেকে গত ৮ ডিসেম্বর ধান কাটেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করালে সেখানে ১০৭/১১৭ ধারা জারি করে। এতোকিছুর পরেও গত ১১ ডিসেম্বর জমি থেকে ধান নিয় যেতে গেলে আমরা আদালতের আদেশ মানতে বল্লে আমাদের মারপিট করে। এতে আমার ভাইপো করিম সানা মারাত্মক জখম হয়।
প্রতিপক্ষ করিম সানার বক্তব্য জানতে তার মুঠো ফোনে কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেয়ার অভিযোগ

আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫