ঢাকা ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে চিংড়ি ঘের দখলের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় আহত-৫

ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৪২ বার পঠিত

খুলনার পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে চিংড়ী ঘের দখলের চেষ্টাকালে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটিয়দের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি কর হয়েছো। থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার কাইনমুখী মৌজায় ৪০বিঘা জমি নিয়ে স্থানীয় ধীরেন্দ্রনাথ মন্ডলদের সাথে চারবান্ধা গ্রামের কুমুদরঞ্জন সানাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধীরেন্দ্র নাথ মন্ডল সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দেঃ ৪৫৫/৯৪ নং মামলা করলে বিজ্ঞ আদালত দখল ও মালিকানা আছে মর্মে রায়ের পর্যালোচনায় উল্লেখ করেন। তাছাড়া তারা উক্ত জমিতে ধান ও মাছ চাষ করছে বলে স্হানীয় গোলক চন্দ্র মন্ডল জানান।

ধীরেন্দ্র নাথ মন্ডল বলেন তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে সম্প্রতি চিংড়ী ঘেরে যাবতীয় কার্যক্রম শেষ করেছে।আর কিছুদিন পরে মাছ ধরা হবে।ইতোমধ্যে প্রতিপক্ষ কুমুদ রঞ্জন সানা ও তার লোকেরা ভাড়াটিয়া দলবদ্ধ হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘের দখলে হামলা চালায়। এসময় বাঁধা দিলে তাদের হামলায় পঞ্চরাম মন্ডল৫৬),কৃষ্ণপদ মন্ডল (৪৫)সন্ধ্যা রাণী মন্ডল (৪৮) পাগলি (৪৬) দীপংকর মন্ডল (৪০) আহত হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘের দখলের হুমকি পেয়ে কৃষ্ণপদ মন্ডল প্রতিপক্ষ কুমুদ রঞ্জন সানাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার ১৪৪ ধারা মামলা করেন। আদালত ওসি,পাইকগাছা থানাকে দখল ভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আদেশ দেন। এ আদেশ অমান্য করে দখল চেষ্টা কালে হামলা চালায়। অবস্থা বে-গতিক দেখে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও আহতদের হাসপাতালে ভর্তি করেন। প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করে না পাওয়া যাওয়ায় তাদের মতামত দেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে চিংড়ি ঘের দখলের চেষ্টাকালে প্রতিপক্ষের হামলায় আহত-৫

আপডেট সময় : ০৮:২৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪