ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাইকগাছায় অস্ত্রের মুখে স্টাম্পে সাক্ষর নিয়ে ৭’শ বিঘার চিংড়ী ঘের দখল করায় সংবাদ সম্মেলন 

 মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১২৬ বার পঠিত

খুলনার পাইকগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে চিংড়ী ঘের জবর দখল ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ৩ টায় সবুজ মৎস্য খামারের মালিক মাশফিয়ার রহমান সবুজের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।মাশফিয়ার রহমান সবুজ লিখিত বক্তব্যে বলেন,উপজেলার  লতা-পুতলাখালী মৌজায় তার ৭’শ বিঘার একটি চিংড়ী ঘের রয়েছে। যা জমির মালিকদের কাছ থেকে ৫ বছরের জন্য রেজিস্ট্রেশন লীজ দলিল করা।বন্ধুত্বের সম্পর্কের জেরে ২ বছরের জন্য ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় শিবপদ সরদারের সাথে যৌথ চুক্তিপত্র করি। কিন্ত যৌথ ব্যবসা শুরু হওয়ার পর থেকে শিবপদ সরদার ঘেরের দায়িত্বে না থেকে তার সন্ত্রাসী ভাই একাধিক অস্ত্র মামলার আসামী  সত্যরঞ্জনকে দায়িত্ব দেয়। 

প্রথম বছর শেষ হলে হিসাব চাইলে তা না দিয়ে ঘেরের বাসায় ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে ৩’শ টাকার স্টাম্পে স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেয়। দু বছরের হিসেব মতে আসল টাকা বাদে ২০ লাখ টাকা লভ্যাংশ পাবো।সেটা দিচ্ছে না ঘের ও দিচ্ছে না। এজন্য তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

পাইকগাছায় অস্ত্রের মুখে স্টাম্পে সাক্ষর নিয়ে ৭’শ বিঘার চিংড়ী ঘের দখল করায় সংবাদ সম্মেলন 

আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪