পাংশার মাছপাড়ায় বিএনপির জন সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯৫ বার পঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার মাছপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মেঘনা হাই স্কুল মাঠে এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জমির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খাঁন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শাহাবুদ্দিন আহম্মেদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম।
এ জন সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















