পাংশায় ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-১
- আপডেট সময় : ০৫:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৩৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ৮০০ গ্রাম গাঁজা সহ মো. জাহাঙ্গীর মুন্সী (৩৭) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ মে) রাত ৯ টার দিকে পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর মুন্সী পৌরসভার নারায়ণপুর গ্রামের কেসমত মুন্সীর ছেলে।
পাংশা মডেল থানার এএসআই আব্বাস আলী জানান, গত শুক্রবার (৫মে) থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানাধীন নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিঠুল চৌধুরীর বাড়ির সামনে থেকে মো. জাহাঙ্গীর মুন্সীর হাতে থাকা একটি বাজার করা ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় থেকে ৮০০(আটশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয় এবং শনিবার (৬মে) আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
এ সময় থানার এসআই(নিরস্ত্র) আকরাম হোসেন, এএসআই(নিরস্ত্র) সুমন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।




















