ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় ১০ হাজার ভ্যান ও অটো শ্রমিকের সাথে এমপি জিল্লুল হাকিমের মতবিনিময় ও গাছের চারা বিতরণ

মো: শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১৮১ বার পঠিত

রাজবাড়ীর পাংশা ও কালুখালীর ১০ হাজার ভ্যান ও অটো শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

আজ শনিবার (২৯ জুলাই) দুপুর ১ টার দিকে জেলার পাংশা সরকারি কলেজ মাঠে এ মতবিনিময় সভা করেন তিনি।

মতবিনিময় শেষে শ্রমিকদেরকে মাঝে একটি করে (ফলজ) গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও শ্রমিকদের জন্য ভুরিভোজের আয়োজন করা হয়। পাংশা ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় কমিটির সদস্য রেজাউল হক রেজা, সংরক্ষিত মহিলা আসনের এমপি খোদেজা নাসরীন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল প্রমূখ।

এছাড়াও রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ, সেচ্ছা সেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার সার্বিক তত্বাবধায়নে ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল।

প্রধান বক্তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেন, এই সমাজের সব থেকে বেশি অবহেলিতরা হলেন আমাদের দেশের ভ্যান ও অটো চালক শ্রমিকরা। এই অবহেলিতরাই আমাদের শক্তি। বিষয়টি আমাদের অনেক নেতা-কর্মীরাই ভুলে যায়। আমি চার বারের এমপি হওয়ার পরেও তাদেরকে ভুলি নাই এবং তারা আমার অন্তরে আছে এটা প্রমাণ করার জন্যই এই আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ সরকারের মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছে? সে সকল উন্নয়নের কথা তাদের কাছে পৌছে দেওয়া জন্য তাদেরকে একত্রিত করা হয়েছে। যেতে করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তাদের আবারও আস্থা ও আত্মবিশ্বাস তৈরী হয়।

পাংশায় ১০ হাজার ভ্যান ও অটো শ্রমিকের সাথে এমপি জিল্লুল হাকিমের মতবিনিময় ও গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৫:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩