ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় স্কুলশিক্ষক হত্যায় অস্ত্র ও ককটেল বোমা সহ আরোও ৩ আসামি গ্রেপ্তার

মো: শামীম হোসেন,পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৯০ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আরোও ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

তাঁদের কাছ থেকে অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে পাংশা মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে রাজবাড়ী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।

গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের (নতুনপাড়া) মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার (২০), একই ইউনিয়নের নুর আলী মন্ডল ওরফে নুর আলমের ছেলে মো. রাসেল মন্ডল (২০) ও কোলা নগর গ্রামের সোহরাব শেখের ছেলে মো. রমজান শেখ(৪০)।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গত রোববার রাত ৯টার দিকে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্কুলশিক্ষক মিজানুর রহমানকে গুলি করে হত্যা করে। তিনি ওই ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এ ঘটনার পর তাঁর স্ত্রী বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ২টি দেশীয় তৈরী ওয়ান সুটারগান ও দুইটি ককটেল বোমা জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় ইতিপূর্বে পুলিশি অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের কাছ থেকে ১টি এক নলাবন্দুক ও ২টি কার্তুজ জব্দ করে আদালতে প্রেরণ করে। গ্রেপ্তার আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় স্বীকারুক্তি মূলোক জবানবন্দি প্রদান করেছে। মূলত টাকা ছিনতাইয়ের জন্যই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, গ্রেপ্তার আসামীদের আদালতে স্বীকারুক্তি মতাবেগ যদি এ এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কেই জড়িত থাকে তাহলে তাদের কেউ আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে এ ছাড়াও জেলা পুলিশ সুপার (পাংশা সার্কেল) কার্যালয়ে প্রশিক্ষণরত এএসপি আসলাম সাগর উপস্থিত ছিলেন।

পাংশায় স্কুলশিক্ষক হত্যায় অস্ত্র ও ককটেল বোমা সহ আরোও ৩ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩