ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাপ্পারাজ খান- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২১৬ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শাহেদা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণতোষ কুমার কুন্ডু ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর শহরে যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, বিভিন্ন সড়কে বৈদ্যুতিক লাইট ও সড়ক সংস্কার, প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ ও আনসার সদস্য নিয়োগসহ আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও এই উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সহযোগিতা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম কমিটির নিকট আহ্বান জানানো হয়

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫