ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন

মো: শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১১২ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা মডেল থানা, কর্মসংস্থান ব্যাংক, পাংশা সাব জোনাল অফিস, আবাসিক প্রকৌশলী দপ্তর পাংশা বিদ্যুৎ সরবারহ, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি ও এয়াকু্ব আলী চৌধুরী বিদ্যাপীঠের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ প্রমূখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

এ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পাংশায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন উদযাপন

আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩