পাংশায় শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ ৯ম ও ১০ম গ্রেডে বেতনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮৬ বার পঠিত

রাজবাড়ী পাংশায় শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষকরা। আজ বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে বৈষম্য নিরশনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক মো. খায়রুল ইসলাম। এছাড়াও মো. জাকির হোসেন, সিরাজুল ইসলাম, এবিএম মামুনুর রশিদ,শাজাহানুল হক, নুরুজ্জামান বিশ্বাস, মো. আরিফুল ইসলাম, মুর্শিদা খাতুন, রাশেদুল ইসলাম ও কাজী সামসুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকরা বক্তব্য দেন।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বৈষম্য নিরসনে পাংশা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক মো. খায়রুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর, হাসপাতালের নার্স, কৃষি ব্লক সুপারভাইজার,স্নাতক পাস। সম্প্রতি ইউনিয়ন পরিষদের সচিবদেরও দশম গ্রেড দিয়েছেন। জাতি তাদের বিষয়টি বিবেচনা করে দশম গ্রেড দিয়েছে এজন্য জাতিকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এই মহান পেশায় নিয়োজিত হয়েছি। আমাদের দোষ কোথায়? আমাদের অপরাধ কোথায়?। আমাদেরকে শুধু বলা হয় আমরা জাতি গড়ার কারিগর।
অন্যান্য শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করা প্রাথমিক প্রাণের দাবি। এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে মাঠে থাকব।




















