পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নি-হ-ত, আহত-১
- আপডেট সময় : ০৬:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৫৩ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত ও এক জন আহত হয়েছে। আজ বুধবার (১২ জানুয়ারি) উপজেলার লাঙ্গলবাধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে সুভ (১৮), ও মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয়(২৪)। এ ঘটনায় রিফাত (১৭) নামের এক তরুণ আহত হয়েছে। আহত রিফাত উপজেলার সরিষ ইউনিয়নের জাগির বাগলী গ্রামের মো. মনজুর ছেলে।
এ ঘটনার প্রত্যক্ষদষী মো.বিল্পব হোসেন বলেন, আমি রুপিয়াট মোড়ে বসেছিলাম এসময় শুভ ও তার বন্ধু সহ তিন জন একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছি। রুপিয়াট মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এ সময় শুভ ও তার বন্ধু সহ মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডাঃআনোয়ারুল ইসলাম খান বলেন, দুইজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।



















