ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নি-হ-ত, আহত-২

মো:শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ৭০ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের দুর্ঘটনায় রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। লেখাপড়া বাদ দিয়ে রাসেল বাবার সঙ্গে কৃষি কাজ করতেন।

আহতরা হলেন: মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহত ইমরান ও রনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহত রাসেলের চাচা মো. রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সঙ্গে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল। পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর নেয়ার পথে মারা যায় রাসেল। আহত ইমরান ও রনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীরা জানান, কিশোর রাসেল মণ্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও তার দুই বন্ধু দুই আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নি-হ-ত, আহত-২

আপডেট সময় : ১০:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫