পাংশায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ১১৪০ বার পঠিত

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ৩ টার দিকে পাংশার অনুপদত্ত মার্কেট সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে পাংশা উপজেলা- পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশ হাইকোটের সিনিয়র এ্যাডভোকেট এসএম মোক্তার কবীর নান্নু, রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আশরাফুল ইসলাম মিয়া, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সৌকত আলী সরদার সহ আরও অনেকে।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সেচ্ছা সেবক দলের সাবেক আহবায়ক টুকু।
এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, সেচ্ছা সেবক দল, যুব দল ও ছাত্র দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




















