পাংশায় বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৫২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৮৮ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় জোরপূর্বক বসতবাড়িতে হামলা ও দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ মনিরা পারভিন (৪০) নামের এক ভুক্তভোগী নারী। শুক্রবার (২২ মে) রাত ৯ টার দিকে পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।
ভুক্তভোগী মনিরা পারভিন পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের মো. বাবুল খানের স্ত্রী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই নারী বলেন, গত ২১মে বিকাল সাড়ে ৫ টার দিকে মোঃ মান্নান মন্ডল, মোঃ জহুরুল মন্ডল,মোঃ ছানাই প্রামানিক,মোঃ রাজ্জাক খান ও মোঃ কাদের সহ কয়েকজন আমার নারায়নপুর বসত বাড়ীতে এসে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং আমাকে মারধর করে বাড়ী হইতে বাড়ি থেকে বের করে বাসত ঘরে তালা মেরে দেয়।
এ সময় আমাকে বিভিন্ন ধরণের ভয়ভীতিসহ হুমকি প্রদান করে।
তিনি আরও বলেন,২০১৪ সালে আমি নারায়নপুর গ্রামের সিহাব এর কাছ থেকে ৪ শতাংশ জমি কিনি। আমাদের জমি কিনার পর মো. মান্নান মন্ডল ৯ শতাংশ জমি কেনে। জমি কিনার পর থেকেই আমরা দখলে ছিলাম। এখন মান্নান মন্ডল এসে আমাদের আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। গত ২১ মে সন্ত্রাসী বাহিনী দিয়ে আমারকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়েছে।
এ বিষয়ে আমি পাংশা মডেল থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কনা হবে।




















