ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় বসতবাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী):)
  • আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৪২ বার পঠিত

রাজবাড়ী পাংশায় বসত বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার দুপুরে পাংশা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে উপজেলার যশাই ইউনিয়নের ঠেকিপাড়া গ্রামের ভুক্তভোগী মোঃ আজগর শেখের স্ত্রী রাজিয়া সুলতানা বলেন, আমার শ্বশুরের সম্পত্তির উপরে আজ ৫০ বছর বসবাস করছি আমরা। কিন্তু জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের প্রতিবেশী জিয়াউর শেখ,মতিন শেখ,লুকমান শেখ,লব্বান বেবি,শেমুলি বেগম,গাফফার শেখ গং রা অনেকদিন ধরে আমাদের নির্যাতন করে আসছে। হঠাৎ করে তারা আমাদের বাড়ির প্রবেশপথ বন্ধ করে দেয় এবং ওই পথ দিয়ে যেতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে। আমরা তখন যশাই ইউনিয়ন পরিষদে অভিযোগ করি। চেয়ারম্যান সহ আরো গণ্যমান্য ব্যক্তি এসে একটা সমাধান করে দিয়ে গিয়েছে। তারপরেও তারা এই প্রবেশ কর বন্ধ করে রেখেছে। কিছুদিন আগে আমার একটা ছেলে মারা গিয়েছে তার লাশটাও ওই পথ দিয়ে নিতে দেয়নি তারা। আমাদের ২৬ শতাংশ জমি জিয়াউর শেখ গং মিলে দখল করে রেখেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু বিচার চেয়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ইউএনও ও ওসির সহযোগিতা চান তিনি।

পাংশায় বসতবাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৫৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪