পাংশায় পদ্মার চরে শিয়ালে টানাটানি করছিলো অজ্ঞাত মহিলার মরদেহ
- আপডেট সময় : ১১:১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১১৫ বার পঠিত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পাবনা জেলার সুজানগর উপজেলার মাঝামাঝি পদ্মার চরে অজ্ঞাত (৪০-৪৫) মহিলার মরদের সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে এ মরদের সন্ধান পাওয়া গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেছো পাংশা মডেল থানা পুলিশ।
জানা যায়, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হেনা পার্ক থেকে স্থানীয় কয়েকজন পদ্মার চরে ঘুরতে যায়। এসময় পাংশা উপজেলার শেষ প্রান্তে পদ্মার নদীর কোল ঘেষে ঘোড়ার সময় কয়েকটি শিয়ালকে কিছু একটা টানাটাকি করতে দেখে। কাছে এগিয়ে দেখেন ৪০-৪৫ বছর বয়স্ক এক ব্যক্তির মরদেহ টানাটানি করছে শিয়াল। এ সময় তারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়।
স্থানীয় রাকিব ও আশিক জানান, তারা ৪-৫ জন পদ্মার চরে ঘুরতে গিয়ে অর্ধগলিত অবস্থায় একজন মহিলার মরদেহ শিয়ালকে টানাটানি করতে দেখে। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি সম্ভবত কোনো জায়গা থেকে নদীতে ভেষে এসেছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে একজন একটি অর্ধগলিত মরদেহ দেখতে পাই। এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। পাবনা নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থলে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মরদেহটি ৪০-৪৫ বছরের একজন মহিলা মানুষের হবে। গায়ে একটি সোয়েটার রয়েছে। এক হাতে একটি চুরি আছে।



















