ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

মো:শামীম হোসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৬৩৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান(৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা মধ্য পাড়া গ্রামের গয়দেব ঠাকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে।

কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. বিলকিস বানু বিষয়টি নিশ্চত করে জানান, মিজান শিক্ষাকতার পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারের সারের ব্যবসা করতেন। তার দোকানে আজ হালখাতা ছিলো। হালখাতা শেষ করে বাড়ি যাওয়ার সময় পথে দূর্বৃত্তদের গুলিতে নিহত হন।

নিহত মিজানুর রহমানের বড় ভাই মো. হরুন অর রশিদ মুঠোফোনে জানান, আমার ভাই মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সরকারি শিক্ষক। শিক্ষাকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। তার দোকানে আজ হালখাতা ছিলো। এই ঘটনার অল্প কিছুক্ষণ পূর্বে তার ছেলে প্রিন্সের কাছে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এসময় আমার ভাইয়ের মোটরসাইকেলে মিজান নামের হোমেন ডাঙ্গা গ্রামের এক ব্যক্তিছিলো তার কাছ থেকে জানতে পেরেছি, আমার ভাই বাড়ি ফিরার সময় ঘটনা স্থলে পৌছালে একটি মোটরসাইকেল যোগে তিন জন ব্যক্তি এসে তার মোটরসাইকেল গতিরোধ করে মাথায় গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আইনি পদক্ষেপ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এসেছে তাদের সাথে কথা বলে দেখবো কি করা যায়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে সাপেক্ষে তা গ্রহণ করা হবে।

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

আপডেট সময় : ১১:৫১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩