ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

মো: শামীম হোসেন-রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ১৪১ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান(৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার কলিমহর ইউপির হোসেনডাঙ্গা মধ্য পাড়া গ্রামের গয়দেব ঠাকুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে।

নিহত মিজানুর রহমানের বড় ভাই মো. হরুন অর রশিদ মুঠোফোনে আজকের পত্রিকাকে জানান, আমার ভাই মিজানুর রহমান পাংশা পাইলট উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের সরকারি শিক্ষক। শিক্ষাকতার পাশাপাশি তিনি হোসেনডাঙ্গা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করতেন। তার দোকানে আজ হালখাতা ছিলো। এই ঘটনার অল্পকিছুণ পূর্বে তার ছেলে প্রিন্সের কাছে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এসময় আমার ভাইয়ের মোটরসাইকেলে মিজান নামের হোমেনডাঙ্গা গ্রামের এক ব্যক্তিছিলো তার কাছ থেকে জানতে পেরেছি, আমার ভাই বাড়ি ফিরার সময় ঘটনা স্থলে পৌছালে একটি মোটরসাইকেল যোগে তিন জন ব্যক্তি এসে তার মোটরসাইকেল গতিরোধ করে মাথায় গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনায় তিনি ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আইনি পদক্ষেপ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা এসেছে তাদের সাথে কথা বলে দেখবো কি করা যায়।

এ বিষয়ে রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে সাপেক্ষে তা গ্রহণ করা হবে।

পাংশায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষক নিহত

আপডেট সময় : ১১:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩