পাংশায় দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির-ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৫৫ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী বিনামূল্যে এই চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
বিশেষ অতিথি ছিলেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ও তার সহধর্মীনি রওশনারা চৌধুরী। এ চক্ষু শিবির ও ছানি অপারশন ক্যাম্প পরিচালনা করেন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
জানা যায়, গত ১৩-১৪ ডিসেম্বর-২০২৪ইং তারিখে পরিক্ষা-নিরিক্ষার মাধ্যমে জেলা ও উপজেলার প্রায় দুই শতাধিক রোগীর রোগ নির্ণয় করা হয়। দুই দিনব্যাপী বিনামূল্যে এ চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রমে রোগীর চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















