ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় কোটি টাকার দরপত্র ক্রয়ে বাঁধা, যুবককে কুপিয়ে জখম,কেটে ফেলা হয়েছে পায়ের রগ

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ৩৪৪ বার পঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় কোটি টাকার দরপত্র ক্রয়ে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

সেই সাথে ওই দরপত্র কিনতে যাওয়া হৃদয় মীর (২৭) নামে যুবলীগের একজন কর্মীকে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করা হয়েছে।

তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজধানী ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদয় মীর রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শহরের নারায়নপুর গ্রামের রহমান মীরের ছেলে।

আহত হৃদয় জানিয়েছেন,তিনি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদের ত্রাণ শাখায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ইটের রাস্তা নির্মাণের দরপত্র ক্রয় করতে যান। তবে সেখানে থাকা কতিপয় চিহ্নিত ব্যক্তিরা তাকে ওই দরপত্র ক্রয়ে বাঁধা প্রদান করে এবং উপজেলা পরিষদের ক্যাম্পসের মধ্যেই তার বাম পায়ের গোরালির রগ, মাথা কুপিয়ে জখম করার পাশাপাশি দাঁত ভেঙ্গে ফেলা হয়।

এসময় তিনি রাজবাড়ী পুলিশ সুপারকে টেন্ডার কিনতে বাঁধা দেয়ার কথা ফোনে জানান।পরে সেখানে পাংশা থানার পুলিশ পাঠানো হয়।

পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, পাংশা উপজেলা পরিষদের ত্রাণ শাখায় দরপত্র বিক্রির বিষয়টি তাদের অবহিত করা হয়নি। অবহিত করা হলে উপজেলা পরিষদের মধ্যে এ ধরণের ঘটনা ঘটতো না। ঘটনার পর থেকেই সেখানে পুলিশ মোতায়ের করা হয়েছে এবং আহত হৃদয়কে চিকিৎসা গ্রহণে সহায়তা প্রদানের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানিয়েছেন, উপজেলা ক্যাম্পসের মধ্যে এই ঘটনা ঘটেনি। দরপত্র ক্রয় সংক্রান্ত ঘটনায় হৃদয় নামক একজন যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বিষয়টি তিনি থানা পুলিশেকে অবহিত করেছেন।

পাংশায় কোটি টাকার দরপত্র ক্রয়ে বাঁধা, যুবককে কুপিয়ে জখম,কেটে ফেলা হয়েছে পায়ের রগ

আপডেট সময় : ০৭:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩