ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় এক বছর নামছে না রেল গেটের ব্যারিয়ার, দুর্ঘটনার শঙ্কা

মো, শামীম হোসেন-পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১২২ বার পঠিত

রাজবাড়ীর পাংশা এক বছর ধরে নামছে না রেলওয়ে স্টেশনের রেল গেটের ব্যারিয়ার। রুটিন অনুযায়ী এই রুটে প্রতিদিন ট্রেন চলছে। ফলে দুর্ঘটনার শঙ্কায় আতঙ্ক বাড়ছে যানবহন চালক ও পথচারিদের। এখন পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি স্টেশন কতৃর্পক্ষ।

পাংশা উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষের শহরে প্রবেশের একমাত্র প্রধান সড়কে এই রেলগেট। এই একটি মাত্র রেলগেট দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ইজিবাইক ও মোটরসাইকেল সহ হাজার হাজার যানবহণ পারাপার হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেল গেটের দুই পাশে দুইটি ব্যারিয়ার রয়েছে। দুটি ব্যারিয়ারের মধ্যে একটি ব্যারিয়ার প্রায় এক বছর হয়ে গেছে নামানো হয় না। অন্যটি নামলেও এক মাথা নিচু হয়ে মাটিতে পড়ে থাকে। ট্রেন আসার সময় এক পাশের ব্যারিয়ার নামালে অন্য পাশ থেকে যানবহণগুলো রেল লাইনের উপর উঠে পরে।

অনেক যানযটের শৃষ্টি হয় এবং দুর্ঘটনার শঙ্কা অনেক বেড়ে যায়। অনেক সময় গেট ম্যান মানুষের সাথে অনেক খারাপ আচরণ করে। ব্যারিয়ার দুটিই অচল দ্রুত নতুন ব্যারিয়ার না লাগালে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান তারা।

গেটে দায়িত্বে থাকা মো. জুয়েল জানান, একটি ব্যারিয়ার একেবারেই নামানো যায় না। একটি নামালেও অন্য দিক থেকে আসা যানবহণ ও পথচারিদের থামানো অনেক কষ্টকর হয়ে পড়ে।
অনেক আগেই স্টেশন কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। তিনি এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিয়েছেন কিনা তা জানেন না তিনি।

পাংশা রেলওয়ে ষ্টেশন কর্মকর্তা জীবন বৈরাগী জানান, ১০—১২ দিন হয়েছে আমি এই স্টেশনে যোগদান করেছি। ব্যারিয়ারের সমস্যার বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা নতুন ব্যারিয়ার স্থাপনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছে। তবে কত দিনের মধ্যে নতুন ব্যারিয়ার স্থাপন করা হবে সে বিষয়ে কিছু জানয়নি।

পাংশায় এক বছর নামছে না রেল গেটের ব্যারিয়ার, দুর্ঘটনার শঙ্কা

আপডেট সময় : ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩