ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১১৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের ৪৩০ জন কার্ডধারি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোন্দকার আবু বকর সিদ্দিক প্রমূখ।

এছাড়াও স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে,গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ চলমান থাকবে। এসময় নদীতে ইলিশ মাছ আহরণ বা সংরক্ষণে সরকারি ভাবে নিষেধাজ্ঞা রয়েছে।

এ লক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি (২২ দিনের জন্য) ২৫ কেজি হারে ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় পাংশা উপজেলায় উপকারভোগীর সংখ্যা ৪৩০জন।

পাংশায় ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ

আপডেট সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫