ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় আ.লীগকে রুখে দিতে যুব ও ছাত্র দলের করা হুশিয়ার

মো:শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও “অপশাসন-নির্যাতনের” প্রতিবাদে আগামী ১৮ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি। ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এ দিকে আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিকে রুখে দিতে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্র ও যুব দলের নেতাকর্মীরা। উপজেলা যুব ও ছাত্র দলের আয়োজনে রোববার (২ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, বিকাল সাড়ে ৪ টার দিকে পাংশা পৌর শহরের থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ পাংশা পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন বক্তব্য দেন।

বক্তারা বলেন, পাংশার মাটিতে আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি কোন ভাবেই পালন করতে দেওয়া হবে না। তাদের প্রতিহত করতে পাংশা উপজেলা ও পৌরসভা যুবদল, ছাত্রদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা উপজেলা বিভিন্ন মোড়ে মোড়ে পাহারায় থাকবে। আওয়ামী লীগের কর্মসূচি বাস্তবায়ন করতে কেউ মাঠে নামলে তাদের হাত-পা ভেঙে বাংলাদেশ থেকে বিতরিত করা হবে।

এ সময় যুবদল নেতা মাসুদ রানা জনি, ফরিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সদস্য  মো: শরিফুল ইসলাম পাংশা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জহুরুল ইসলাম জীবন, পৌর ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিপন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আশিক বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক পিয়াস সরদার রিয়াদ সহ অনেক উপস্থিত ছিলেন।

পাংশায় আ.লীগকে রুখে দিতে যুব ও ছাত্র দলের করা হুশিয়ার

আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫