ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর

মো: শামীম হোসেন - পাংশা (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ২৮৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সুজা উদ্দিন মৃধা মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাংশা সরকারি কলেজ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাছপাড়া ইউনিয়ন থেকে দুই গ্রুপ আলাদা আলাদা ভাবে মোটরসাইকেল ও অটোভ্যান যোগে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় মাছপাড়া ইউনিয়নের পেঁয়াজ হাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় একটি মুদি দোকান ও একটি বেকারীতে ভাংচুরের হয়। এ সময় দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহত ১০ জনের মধ্যে পাঁচজন গুরুতর। তারা হলেন, মাছপাড়া ইউনিয়নের ছবুর মন্ডলের ছেলে তপু মন্ডল, আরশেদ শিকদারের ছেলে আরজু সরদার, আবুল মন্ডলের ছেলে মিরাজ মন্ডল, মো. সুলতান শেখের ছেলে জিহাদ শেখ ও হাসান শিকদারের ছেলে আলামিন শিকদার। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুজাউদ্দিন মৃধা বলেন, আমি দীর্ঘ নয় বছর মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করছি। পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। এ ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। খন্দকার সাইফুল ইসলাম বুড়ো তার ছেলে খন্দকার তাজবীর হাসান সিসিলকে মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে আমাদের কর্মী সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। গতকাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাছপাড়া বাজার থেকে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং তার ছেলে তাজবীর হাসান সিসিলের উপস্থিত থেকে আমাদের কর্মী সমর্থকদের উপর হামলা করে।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, তাদের অভিযোগ সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমি দীর্ঘ ২৫ বছর মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাদের কোন কর্মী সমর্থকই নাই। গতকাল টাকা দিয়ে ৫০-৬০ মোটরসাইকেল ভাড়া করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের লোকজনই আমাদের লোকজনের উপর হামলা করে। আমি এবং আমার ছেলের জনপ্রিয়তা নষ্ট করার জন্য তারা এই মিথ্যা নাটক সাজিয়েছে। এমন একটি ঘটনা ঘটতে পারে বলে, আমি দুদিন আগেই পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জকে জানিয়েছিলাম।

পাংশা মডেল থানার উপ পরিদর্শক মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তারপর থেকে এখনো ওই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আহম্মেদ তিথি জানান, গতকাল একটি মারামারির ঘটনায় হাসপাতালে দুজন ভর্তি রয়েছে।

মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে করা হয়েছে কি না বিষয়টি জানার জন্য উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গেলে নির্বাচন কর্মকর্তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পাংশায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাংচুর

আপডেট সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪