ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাঁচ বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

শিল্পী আক্তার-রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৮:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল।

তিনি জানান, প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর রংপুরে আসছেন। এটি দলীয় ফোরাম থেকে নিশ্চিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী তারাগঞ্জ উপজেলা কলেজ মাঠে রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এরপর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এর আগে প্রধানমন্ত্রী তার শ্বশুরবাড়ি জয়সদনে অবস্থান করবেন এবং সেখানেই দুপুরের খাবার খাবেন।

রংপুরে প্রধানমন্ত্রীর দুটি জনসভার প্রস্তুতি বিষয়ে অধ্যাপক মাজেদ আলী বাবুল বলেন, রংপুর জেলা আওয়ামী লীগ সবসময় প্রস্তুত। আমরা এরমধ্যে আলোচনা করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করবো। আশা করছি জনসভায় বিপুলসংখ্যক লোক সমাগম হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী জসভায় বক্তব্য দিয়েছিলেন। এসময় তিনি পীরগঞ্জে শ্বশুরবাড়িও যান। চলতি বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দিলেও এদিন পীরগঞ্জে যাননি প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে আবারো শ্বশুরবাড়ি আসার খবরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।

ট্যাগস :

পাঁচ বছর পর শ্বশুর বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩