ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাঁচবিবি থানার থেকে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৪০ বার পঠিত

দিনাজপুরের হিলির বাওনা গ্রামের ধানখেত থেকে আরাফাত ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) সকালে হাকিমপুর-পাঁচবিবি সীমান্তের বাঁশমুড়ি ও মোলান এলাকার মাঝামাঝি স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক হাকিমপুর উপজেলার বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।

স্থানীয়রা বলেন, আরাফাত লেখাপড়ার পাশাপাশি অটো চালাতো। তাদের পরিবার তেমন স্বচ্ছল ছিল না। পরিবারের খরচ জোগানোর জন্য বাবার পাশপাশি অটোরিকশা চালিয়ে আয় করতেন তিনি। এক বছর আগেও তাকে অপহরণ করা হয়েছিল। সেই সময়ও ছিনতাইকারীরা অটোরিকশা ছিনতাই করে তাকে কিছুদিন পরে ছেড়ে দেয়।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, সকালে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু নিহত যুবককে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মধ্যে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই জন্য পাঁচবিবি থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে। লাশটি ধানখেতে রশি দিয়ে হাত বাঁধানো অবস্থায় পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে রাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে হত্যার বিষয়ে সঠিকভাবে জানা যাবে।

পাঁচবিবি থানার থেকে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪