ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পরিবারের সাথে কথা বলতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ২৩৮ বার পঠিত

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে মোছা: রুমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা ওই গ্রামের ইমরান শেখের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার স্বামী তাকে তার বাবার বাড়ির লোকজনের সাথে কথা বলতে দিতো না। মাঝে মাঝে এই নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত এবং তাকে মারধর করত। যার কারণে আজ সকালে রুমা রাগ-অভিমানের বশবর্তী হয়ে তার স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ওই গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের টিন কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

পরিবারের সাথে কথা বলতে না দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪