ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ছাদ ধস-আহত ১৬

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ১৩৫ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মানাধীন ছাদ ধসে ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক।

শুক্রবার (১০ মার্চ) বিকাল ৫ টার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ১২ তলা ভবনের নির্মানাধীন ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে।

পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানটি আমাদের ফায়ার সার্ভিস অফিসের বিপরীত পাশে অবস্থিত। আমি আসরের নামাজের জন্য ওযু করতেছিলাম। এমন সময় দূর থেকে দুর্ঘটনাটি ঘটতে দেখি। পরে অতিদ্রুত ফায়ারম্যানদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ মুহাইমিনুল ইসলাম জানান, আজ বিকেল সাড়ে পাচটার দিকে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের দুর্ঘটনায় আহত ১৬ জনকে এ হাসপাতালে আনা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। এর মধ্যে রাশেদুল ইসলাম নামের একজনের অবস্থা আশংকাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস :

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের ছাদ ধস-আহত ১৬

আপডেট সময় : ০৮:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩