ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসী  মুসলিম উম্মাহকে শুভেচ্ছা- এম আরিফ আহমেদ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৩০৪ বার পঠিত

মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজ সেবক, এম আরিফ আহমেদ।

আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!

‘ঈদুল আজহা অর্থ ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা।
বিশ্বাসী মানুষের পবিত্র ইচ্ছা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু কোরবানি দেয়। আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র ঈদুল আজহা। দ্রব্যমূল্য, সামাজিক অনাচার ও নানামুখী সংকটের অভিঘাত সত্ত্বেও দেশের মুসলিম জনগোষ্ঠীর মন ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাসে পরিপূর্ণ।

বাংলাদেশের জনগণ দেড় দশক ধরে ফ্যাসিবাদের এক কঠিন সময় পার করেছে। গত বছর ৫ আগস্টে ফ্যাসিবাদী চক্রের পতনের পর ও থেমে নেই বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন ও খুন। গত কিছুদিন আগে ও খুন করা হলো ছাত্রদলের নেতা পারভেজ, সাম‍্য, আলমগীর, মীর আরমান
সহ আরো অনেকে। কিন্তু এখনো কোনো বিচার করা হয়নি। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। আমরা প্রবাসে থেকেও বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হচ্ছি এবং বাংলাদেশে নিরাপদে থাকতে পারছে না আমার পরিবারের সদস্যরা। বাংলাদেশ আমার বড় ভাই মো: জিলাল মিয়া কে এখনো বিভিন্ন রকমের হুমকি এবং পুলিশের হয়রানির স্বীকার হতে হচ্ছে পতিনিয়ত। বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের কে একতাবদ্ধ হয়ে দলের জন‍্য কাজ করে যেতে হবে। বিএনপি যখন সরকার গঠন করবে, তখন প্রতিটি হত‍্যার বিচার করা হবে।

অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি, নৈতিকতা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটে। এখন সবাই মিলে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, উন্নত নৈতিকতা ও পাহাড়সম বৈষম্য দূরীভূত করতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে সর্বত্র। যেন বেপরোয়া লুটপাট, দুর্নীতি ও টাকা পাচারের মতো ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। অন্যথায় বাংলাদেশের জনগন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার কে প্রত্যাখ্যান করবে।

ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি, সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই।’

ট্যাগস :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও প্রবাসী  মুসলিম উম্মাহকে শুভেচ্ছা- এম আরিফ আহমেদ

আপডেট সময় : ০৮:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫