সংবাদ শিরোনাম ::
পদ্মার দুই ইলিশ ১৭ হাজার ৪’শ টাকায় বিক্রি
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৮:০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১২৬ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীর দুই ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ৪০০ টাকায়। ইলিশ মাছ দুটির ওজন ৪ কেজি ১৮০ গ্রাম।
শুক্রবার (৩১ মার্চ) সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছ দুটি ফোনের মাধ্যমে বিক্রি হয়।
মাছ বাজার সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে শুক্রবার সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ৪ কেজি ১৮০ গ্রামের দুটি ইলিশ, মাঝ নদীতে থাকা জেলেদের কাছ থেকে প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে কিনে নেয়। পরে মাছ দুটি তিনি মোবাইলের মাধ্যমে ঢাকায় বিক্রি করেন।
মাছ দুটি সম্পর্কে মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে ৪ কেজি ১৮০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ প্রতি কেজি ৩ হাজার ৮০০ টাকা দরে মোট প্রায় ১৫ হাজার ৯০০টাকায় কিনে এনে, মোবাইল ফোনে যোগাযোগ করে, ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১৭ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ১৫’শ টাকা লাভ হয়েছে।


















