ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পদ্মার এক বাগাড় ৪২ হাজারে বিক্রি

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ১৪৬ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) মধ্যরাতে পদ্মানদীর অদূরে জেলে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়েছে।

জেলে জয়নাল হালদার জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে তাদের সহযোগীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ ধরা না পরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোর রাতের দিকে জাল টেনে তুলতেই জালে বড় ধরণের টান অনুভব করেন। পরে দেখতে পাই বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া রওশন মোল্লার মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে কিনে নেন। জেলে ও উৎসুক জনতারা বলেন, ঈদের পরে মাছটি পেয়ে আমাদের অনেক ভালো লাগছে।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে রওশন মোল্লার আড়ৎ থেকে ৩২ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১৩শ টাকা প্রতি কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়ৎ ঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভ বিক্রি করে দিব। তিনি আরও বলেন, অনেক দিন পরে বড় একটি বাগাড় মাছ কিনতে পেরে ভালোই লাগছে আবার মাছটি বিক্রি করে একটু লাভবানও হতে পারবো।

ট্যাগস :

পদ্মার এক বাগাড় ৪২ হাজারে বিক্রি

আপডেট সময় : ১১:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩