পদযাত্রা সফল করতে শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১১৭ বার পঠিত

বিএনপি ঘোষিত ১ দফা আদায়ের লক্ষ্যে আগামী ১৮ জুলাই বি এন পির পদযাত্রা সফল করতে আজ ১৬ ই জুলাই বিকেলে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুত্তি
সভা করা হয়েছে।
জেলা বিএনিপর সাধারণ সম্পাদকের মাধবপুরস্থ বাসভবনে শেরপুর জেলা বি এন পির সভাপতি, সাবেক এম পি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বি এন পি সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী, সহসভাপতি এটিএম আমির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশীদ পলাশ,সাধারণ সম্পাদক আবু রায়হান রুপন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফরহাদ আলীসহ বিএনিপ অঙ্গদলনমুহের নেতারা।
সভায় জেলা বিএনপির সভাপতি, সাবেক এম পি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা জনগনকে সাথে নিয়ে যে কোন মূল্যে এ অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করাবো। এ জন্য আমাদেরকে সকল ভয়ভীতি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন
কর্মসূচী চালিয়ে যেতে হবে।


















