ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

প্রতিদিনের খবর ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৭ বার পঠিত

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

নবম সংসদের শেষ দিকে জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে শূন্য হয় স্পিকারের আসন, সেই স্থানে আসেন সংসদ সদস্য শিরীন শারমিন।

সেবার প্রথমবারের মতো আইনসভায় এসে চার বছরের অভিজ্ঞতাকে পুঁজি করেই সংসদ প্রধানের পদে বসেন শিরীন শারমিন। আর এই পদে তিনি প্রথম নারী। নবম সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন শিরীন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে পৈত্রিক এলাকা নোয়াখালীর চাটখিল আসনে সরাসরি অংশ নিতে চাইলেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি তিনি। এরপর সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদে যেতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি।

ওই সময় শেখ হাসিনা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিয়ে সেখানে উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী করেন শিরীন শারমিনকে। উপনির্বাচনে আর কেউ প্রার্থী না হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিরীন শারমিন।
এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হন শিরীন শারমিন। প্রতিবারই ভোটে জয়ের পর তাকে স্পিকারের দায়িত্বে এনেছে আওয়ামী লীগ।

ট্যাগস :

পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আপডেট সময় : ০২:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪