ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৭৯ বার পঠিত

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামের এক গৃহবধূ। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জন্ম দেন।
শিউলি আক্তার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের যগিগঞ্জ গ্রামের রুবেল রানার স্ত্রী। সার্জারি বিশেষজ্ঞ ডা. আমির হোসেনের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়।
জানা গেছে, নবজাতক কন্যাশিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং দুই ছেলে শিশুর ওজন ২ কেজি ৩০০ গ্রাম করে। জন্মের পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।
প্রসূতির স্বামী রুবেল রানা বলেন, “একসঙ্গে তিনটি সন্তানের বাবা হতে পেরে আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তাদের মা সুস্থ থাকায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।”
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক মনোয়ার হোসেন জানান, “জন্মের পর গভীর রাতে তিন নবজাতককে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। বর্তমানে তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে।”
সিজারিয়ান অপারেশন পরিচালনাকারী সার্জারি চিকিৎসক ডা. আমির হোসেন বলেন, “এ ধরনের ট্রিপলেট ডেলিভারি খুবই বিরল। সময়মতো চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার কারণে মা ও তিন শিশুই ভালো আছেন—এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এমন সফল অপারেশন চিকিৎসকদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে।”

ট্যাগস :

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬