ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পঞ্চগড়ে অভিনব কৌশলে তেল পাচার, ৫০ লিটার পেট্রোলসহ মোটরসাইকেল জব্দ

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ১৬৯ বার পঠিত

পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে কোম্পানির গাড়ির আদলে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ও প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুবহানাকা ফিলিং স্টেশন থেকে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেলে কোম্পানির গাড়ির মতো তৈরি বিশেষ বাক্স বসিয়ে প্রতিদিন সাত-আটবার পেট্রোল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নজরদারি শুরু করেন। গত বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেলকে ধাওয়া করলেও সেটি পালিয়ে যায়। আজ শুক্রবার দুপুরে একই ধরনের আরেকটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে বের হলে তিনি পুনরায় ধাওয়া করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেন স্কুলের সামনে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়।
পরে মোটরসাইকেলের পেছনে তৈরি বিশেষ বাক্স খুলে ভেতরে তিনটি বড় জারে ভরা পেট্রোল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, জারগুলোতে মোট প্রায় ৫০ লিটার পেট্রোল ছিল।

খবর পেয়ে পুলিশ ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেন। পরে জব্দ করা পেট্রোল ফুয়েল কার্ডধারীদের মধ্যে শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়।

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, আনুমানিক ৫০ লিটার তেল স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায় আটক করা হয়েছে। মোটরসাইকেল আরোহী বর্তমানে পলাতক রয়েছেন। মোটরসাইকেল ও তেল জব্দ করে আমরা পাম্পে যাচ্ছি। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ফুয়েল কার্ড রয়েছে এমন গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যে তেল বিতরণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন তেলটি বোদা উপজেলার সুবহানাকা পাম্প থেকে এসেছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

পঞ্চগড়ে অভিনব কৌশলে তেল পাচার, ৫০ লিটার পেট্রোলসহ মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬