পঞ্চগড়ের বোদায় অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০২:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পঠিত

সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে এবং ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের কম্বল তুলে দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান, ওয়ারেন্ট অফিসার মিরাজ।
তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র পেয়ে তারা জানান, অনেক ঠান্ডায় কম্বল পাওয়ায় কষ্ট কমে যাবে, শীতে আমরা অনেক কষ্ট করছি, সেনাবাহিনীর কম্বল পাওয়ায় তা লাঘব হবে।
এদিকে গত দুদিন ধরে বোদা সহ পঞ্চগড় জেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে। পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার মিনিমাম তাপমাত্রা ১২.৮ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আদ্রতা ৮৬%। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬-৮ কিলোমিটার।


















