ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নৌকার জন্য ভোট চাইলেন ওসি

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৫৫১ বার পঠিত

আওয়ামী লীগকে নিজের দল দাবি করে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে নৌকা প্রতীকে ভোট চাইলেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। তিনি জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বক্তব্যে একথা বলেছেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এমন তথ্য জানা যায়।

জানা যায়,গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাফফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়। দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

সে অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর তার বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদকে দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ মানুষের নয়নের মনি বলে উল্লেখ করেন। আগামী নির্বাচনে যাতে আমরা পুরনায় আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি সেজন্য নৌকায় ভোট চান তিনি।

ওই অনুষ্ঠানে ওসি শ্যামল চন্দ্র ধরের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন। সেই সুবাদে আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট চেয়েছেন। তাতে কোন অসুবিধা নেই বলে মনে করেন তিনি।

পুলিশ বাহিনীতে চাকরিরত থাকা অবস্থায় বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চাওয়ায় তার দায়িত্ব, কর্তব্য নিয়ে প্রশ্ন ওঠেছে। এমন একটি গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সরকারের হয়ে এমন মন্তব্য করতে পারেন না বলে মনে করেন সাধারণ মানুষ।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী জানান, ওসির এমন কথা বলার বিষয়টি আমি জানিনা।

ট্যাগস :

নৌকার জন্য ভোট চাইলেন ওসি

আপডেট সময় : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩