ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি

মো: আলা আমিন - জামালপুর:
  • আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১১২ বার পঠিত

গত ১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ভাতা ভোগ করছেন, তাদেরকে ডাকা হবে।
তাদের কেউ যদি না আসে ভিডিও করে সেই ফুটেজ চেক করে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেয়া হবে।
এমন হুমকি দিয়েছেন জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাতেম আলী তারা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে আ.লীগের নির্ধারিত বিজয় মিছিল শেষে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়নের বারুয়ামারী বাজারে আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
সেখানে উপস্থিত ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।
আ.লীগ সভাপতি তারার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ভিডিওতে স্বতন্ত্র প্রার্থী কে উদ্দেশ্য করে তাকে আরও বলতে শোনা যায়,আপনি মনোনয়ন আনতে পারেননি, মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম।
আপনি মনোনয়ন আনতে পারেননি, আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না, যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিও সেখানে উপস্থিত ছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ভোট চাইতে গিয়ে এসব বক্তব্য রাখেন তারা।
এ আসনে জেলা আ.লীগ সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, রেজাউল করিম রেজনু ও তার কর্মী সমর্থকদের উদ্দেশ্য করেই এসব বক্তব্য রাখেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষীরচর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাতেম আলী তারা জানান, ভাতা বন্ধ করা হবেনা, চেয়ারম্যান তাদেরকে ডেকে নৌকায় ভোট দেয়ার সুপারিশ করবেন। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লক্ষীরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, আমি মিছিলে উপস্থিত ছিলাম। মিছিল শেষে অনেকেই বক্তব্য দিয়েছেন, হাতেম আলী তারা কি বলেছেন আমি শুনিনি।

ট্যাগস :

নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি

আপডেট সময় : ১১:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩