ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী, হতাশ করেননি স্বতন্ত্রদেরও, উৎফুল্ল স্বতন্ত্র প্রার্থীরা

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৯৯ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরপুরে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী যোগ দিয়ে বক্তব্য রাখেন।
আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শহরের দারোগ আলী পৌর পার্কে জেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে জেলার তিনটি আসনের জন্য নৌকা প্রতীকে ভোট চান।

তিনি নৌকায় ভোট চাইলেও হতাশ করেননি স্বতন্ত্র প্রার্থীদেরও। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হবে তাকেই মেনে নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, এবারের নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। বিএনিপর কাজই হচ্ছে ‘সন্ত্রাস ও নাশকতা করা। জনগনের ভোটে নির্বাচিত হয়ে উন্নয়নের
ধারাবাহিকতা আমরা ধরে রেখেছি।একমাত্র আওয়ামী লীগই পারবে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে।
তার জন্য আপনারা জনগনের ঘরে ঘরে দোয়ারে দোয়ারে যাবেন নৌকা মার্কায় ভোট চাইতে। আরেকটি কথা এবারের নির্বাচন নিয়ে যেহেতু জাতীয় ও আন্তর্জাতিক ভাবে নানা রকম চক্রান্ত। এ কারণে নির্বাচনটা যাতে উৎসব মূখর হয়, পরিবেশটা যাতে
সুন্দর হয়, প্রতিদ্বন্ধিতা পূর্ণ হয়। কারণ একটা রাজনৈতিক দল বিএনপি সন্ত্রাসী দল, আরেকটা দল জামাত যুদ্ধাপরাধী দল, তারা নির্বাচনে না আসলে
নির্বাচন অংশগ্রহণ মূলক হবেনা এটা আমরা বিশ্বাস করিনা। ভোটারদের অংশ গ্রহনের মাধ্যমে হবে অংশগ্রহণ মূলক নির্বাচন। সেই কারণে আমরা কিন্তু এটা
উন্মুক্ত করে দিয়েছি। হ্যা আমরা নৌকা মার্কা দিয়েছি, আরো যারা দাড়াতে চায় তারাও দাড়াবে। তবে পরিবেশ শান্তুপূর্ণ রাখতে হবে। যার যার ভোট সে চাইবে,জনগন যাকে খুশি তাকে দেবে। এটা আমাদেরই শ্লোগান। সেই কথাটা মনে রেখে যারযার ভোট সে চাক। জনগন যাকে খুশি তাকে ভোট দেবে সেটাই আমরা মেনে নেবো।

প্রধানমন্ত্রীর এমন ঘোষনায় উৎফুল্ল হয়ে ওঠেছে স্থানীয় স্বতন্ত্র প্রার্থীরা। এ ঘোষনাকে স্বাগত জানিয়েছেন শেরপুর-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন
ছানু। তিনি বলেন, আমরা জনপ্রিয়তাই যাছাই করতে চাই। জনগনকে অংশ গ্রহণ করাতে চাই। আশাকরি আমরা নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বচ্ছ
নির্বাচন উপহার দিতে পারবো।

ট্যাগস :

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী, হতাশ করেননি স্বতন্ত্রদেরও, উৎফুল্ল স্বতন্ত্র প্রার্থীরা

আপডেট সময় : ১১:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩