ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেহালপুরে প্রভাষককে গুলি করে হত্যা

ইয়াছিন আরাফাত,যশোর :
  • আপডেট সময় : ০৭:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ৩৪৩ বার পঠিত

যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় শংকর বিশ্বাস নামে এক প্রভাষক নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার পাঁচাকড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছিলেন। এছাড়াও তিনি নেহাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, উদয় শংকর বিশ্বাস সকালে বাজার করে মোটরসাইকেল-যোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। ঘটনা তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

ট্যাগস :

নেহালপুরে প্রভাষককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৭:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩