ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১২৫ বার পঠিত

পূর্বধলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার পুলিশের একটি টিম দূর্গাপুর-শ্যামগঞ্জ সড়কের পূর্ব নির বাজার ট্রাক ট্রাক্টর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনের সড়কে শনিবার দিবাগত রাতে টেকপোস্ট বসায়। রাত আনুমানিক ১টার দিকে দূর্গাপুর থেকে শ্যামগঞ্জগামী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশীকালে ১০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় প্রাইভেট কারে আসা তিন মাদক ব্যবসায়ীকে আটক ও প্রাইভেট কার জব্দ করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানার টেপিরবাড়ী গ্রামের মো: হৃদয় খান শাওন (২০) কেওয়া পশ্চিম (মসজিদ মোড়) গ্রামের মো: আবু তাহের মিয়া (৩২) মো: রাব্বি হোসেন ওরফে শরিফুল (৩২)।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

নেত্রকোনার পূর্বধলায় ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩