ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের শিশু নিহত

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১২৪ বার পঠিত

নেত্রকোনা- কলমাকান্দা সড়কের রামিসা ফিলিং স্টেশনের কাছে শুক্রবার সকাল ১০টার দিকে ইজিবাইকের ধাক্কায় ফাতেমা নামক চার বছরের এক শিশু নিহত হয়েছে।
নিহত ফাতেমা কলমাকান্দা সদর ইউনিয়নের মনতলা গ্রামের রুবেল মিয়ার মেয়ে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ীর পাশে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ফাতেমা সড়কে ছিটকে পরে গিয়ে মারাত্মক আহত হয়। আশপাশের লোকজন ফাতেমাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ জালাল উদ্দিনের সাথে সন্ধ্যায় যোগাযোগ করলে তিনি ইজিবাইকের ধাক্কায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় চার বছরের শিশু নিহত

আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩