ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নেত্রকোনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প

উত্তম কুমার সরকার-নেত্রকোনা (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২০২ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভায় বিএনপির ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু।বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডাঃ মাজহারুল আমিনসহ অন্যান্য

নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।অপরদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে নেত্রকোণা সরকারী কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এস এম মুসা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মীর্জা আজিজুর রহমান হাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়বেটিস পরীক্ষা, রক্তদান ও রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

নেত্রকোনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময় : ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪